কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১ যুবক নিহত
কুষ্টিয়া শহরের চৌড়হাস আলু বীজ সংরক্ষণাগারের পেছনের সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. সাগর (২৬) ওই এলাকার রাজ্জাক ড্রাইভারের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে ওসি কবির বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেছে। এর বেশি বিস্তারিত এখনো জানা যায়নি। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।’
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম বলেন, ‘তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’