কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ৪
কুষ্টিয়ার কুমারখালীতে দুপক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্ৰামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত রাব্বি, জনি, সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি ও আলম একই গ্ৰামের বাসিন্দা।
তাদের মধ্যে রাব্বি, জনি, সারুপ ও আরেকজনকে স্বজনরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম ডেইল ইস্টারকে বলেন, 'গুলিবিদ্ধ চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে রাব্বির বুকে গুলি লেগেছে। তাকে ঢাকা পাঠানো হবে।'
ওসি বলেন, 'পূর্বশত্রুতার জেরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে ১০-১৫ মিনিটব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'