নরসিংদীতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ
নরসিংদীর রায়পুরার একটি মাদ্রাসার আবাসিক শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার ওই শিশুর মা শিক্ষকের বিরুদ্ধে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযুক্ত জুনাঈদকে (৩৫) গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে ওই শিশুকে যৌন নিপীড়ন করা হয়। গতকাল সকালে আত্মীয়ের বাসায় নেওয়ার পর শিশুটি ঘটনার বিস্তারিত জানায়।
আজ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শিশুর বাবা-মা থানায় অভিযোগ করেন।
ওসি মজিবর বলেন, ‘মেডিকেল প্রতিবেদন আমাদের হাতে এসেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’