কর্ণফুলীতে ট্যাংকার থেকে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়ে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ ও ৬ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানা পুলিশ চট্টগ্রাম বন্দর এলাকায় এ অভিযান চালায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ জানায়, ‘ওটি ইশরাত’ নামের ট্যাংকারে থাকা লোকজন জব্দকৃত ডিজেলের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে বিক্রির উদ্দেশে এই ডিজেল সংগ্রহ করা হয়েছিল।

এ ঘটনায় বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে নৌ পুলিশ।