শাহজালাল থেকে ১৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় নাগরিক আটক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার দিনগত রাত ২টার দিকে তাকে আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দার এক কর্মকর্তা।

তিনি জানান, ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় নাগরিক সালোমে লালরামধারিকে বিমানবন্দর থেকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সকাল সাড়ে ১১টায় প্রেস কনফারেন্স করা হবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দার ওই কর্মকর্তা।