গোপালগঞ্জের ৩ আসনেই বিএনপি জয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ):
এই আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৩২৯ ভোট।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ):
এ আসনে বিএনপির কেএম বাবর ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া):
ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এসএম জিলানী ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৩৯ ভোট।