নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে কেন, প্রশ্ন মাহবুব তালুকদারের
নির্বাচনকালে গেয়েবি মামলার প্রসঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, তা এক প্রশ্ন। এই নির্বাচনকালেও পুরোনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।’
১৬ জানুয়ারি ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন
ভোটগ্রহণ শেষ
শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।
১৬ জানুয়ারি ২০২২, ১০:২১ পূর্বাহ্ন
নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই: শামীম ওসমান
নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই বলে মন্তব্য করেছেন নারায়াণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ রোববার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন
মোটরসাইকেলে করে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন এমপি শিমুল
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলে করে বিভিন্ন ভোটকেন্দ্রে যাচ্ছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
১৬ জানুয়ারি ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
২১ বছর পর ঝিকরগাছা পৌরসভায় ভোট
যশোরের ঝিকরগাছা পৌরসভায় দীর্ঘ ২১ বছর পর ভোট অনুষ্ঠিত হচ্ছে। রোববার উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয় ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ। সবগুলোতেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।
১৬ জানুয়ারি ২০২২, ০৯:৪৫ পূর্বাহ্ন
৪৫ কেন্দ্রের ৯টিতে দেখা যায়নি তৈমূরের এজেন্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রতীক হাতির নির্বাচনী এজেন্ট দেখা যায়নি।
১৬ জানুয়ারি ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন
প্রত্যেক প্রার্থীর নির্বাচনী এজেন্ট আছে, কেউ বাধা দিচ্ছে না: এসপি
উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। আজ রোববার দুপুরে শহরের সরকারি তুলারাম কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৬ জানুয়ারি ২০২২, ০৭:২৬ পূর্বাহ্ন
বিদায় লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই: মাহবুব তালুকদার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ভোট যত বেশি কাস্ট হবে আমি তত বেশি খুশি হবো।
১৬ জানুয়ারি ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন
ভোটার আছে, নেই স্বাস্থ্যবিধি
উৎসবমুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের উপস্থিতি। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি না মানায় পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
১৬ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন
নৌকার জয় হবেই হবে: আইভী
জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নৌকা জয়যুক্ত হবেই হবে, আইভীর জয় হবেই হবে, গণজোয়ারের জয় হবেই হবে।
১৬ জানুয়ারি ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন
ইভিএম নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এবার সবগুলো কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)। যেসব ভোটাররা এর আগে কখনো ইভিএমে ভোট দেননি তাদের অনেকেই কেন্দ্রে এসে শিখছেন ভোট দেওয়ার পদ্ধতি।
১৬ জানুয়ারি ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন
ক্র্যাচে ভর দিয়ে ভোটকেন্দ্রে চন্দ্রবন বেগম, বাড়ছে ভোটার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রের সামনে দীর্ঘ হচ্ছে ভোটারদের সারি।
১৬ জানুয়ারি ২০২২, ০৪:১৬ পূর্বাহ্ন
নাটোরের ২ পৌরসভায় ভোটগ্রহণ শুরু
প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে নাটোরের বাগাতিপাড়া ও নাটোর পৌরসভায় আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে, সকালে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম দেখা যায়।
১৬ জানুয়ারি ২০২২, ০৩:৪১ পূর্বাহ্ন
পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে: তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ তুলেছেন, একটি ভোটকেন্দ্রে তার এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।
১৬ জানুয়ারি ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ন
ভোট দিলেন তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার ভোট দিয়েছেন।
১৬ জানুয়ারি ২০২২, ০২:৩৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
১৬ জানুয়ারি ২০২২, ০২:২৭ পূর্বাহ্ন
নোয়াখালী পৌরসভা নির্বাচন কাল, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
নোয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। কাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলবে। এই ৩৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৫ জানুয়ারি ২০২২, ০১:৪৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জে সেই লিটন সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে র্যাব
সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে র্যাব। তাকে শনিবার বিকেলে শহরের টানবাজার এলাকা থেকে র্যাব নিয়ে যায়।
১৫ জানুয়ারি ২০২২, ১২:৩১ অপরাহ্ন
সিসিটিভি ক্যামেরা চললে বুথের গোপনীয়তা রক্ষা হবে না: রিটার্নিং অফিসার
কেন্দ্রের ভেতরে বুথের গোপনীয়তা রক্ষায় সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। আজ শনিবার দুপুরে নগরীর মডার্ন উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
১৫ জানুয়ারি ২০২২, ০৮:৩৩ পূর্বাহ্ন
লক্ষাধিক ভোটে পাস করবো, মরে গেলেও মাঠ ছাড়বো না : তৈমূর
লক্ষাধিক ভোটে জেতার প্রত্যাশা ব্যক্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘মরে গেলেও মাঠ ছাড়বো না’।
১৫ জানুয়ারি ২০২২, ০৭:৩৭ পূর্বাহ্ন