রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত

স্টার অনলাইন রিপোর্ট

আসন্ন পবিত্র রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হিজরি ১৪৪৭ সালের রমজান মাসের জন্য অফিস সময়সূচি নির্ধারণের প্রস্তাব অনুমোদন হয়েছে। 
‘পবিত্র রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত চলবে এবং দুপুর ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে,’ বলেন শফিকুল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হতে পারে।