ঈদে কবে বন্ধ, কবে চলবে মেট্রোরেল

স্টার অনলাইন রিপোর্ট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গতকাল সোমবার ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সপ্তাহব্যাপী ছুটি।

গতকাল ছিল ঈদের আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।