আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
দেশের আরও ১৪ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হলো—ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকীকে গাজীপুর, জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর ও অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।