৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত
সরকার ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করেছে। দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন করা হবে।
আজ বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এসব সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।
এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
একইসঙ্গে ৬ জুলাইকে প্রতি বছর জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।