সিকদার গ্রুপের এমডি রণ হক সিকদার মারা গেছেন
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ও সিকদার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার মারা গেছেন।
সোমবার দুবাইয়ে তার মৃত্যু হয়। তার বড় ভাই রিক হক সিকদার মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
‘রণ কিডনি জটিলতায় ভুগছিলেন। দুবাইয়ের তার মৃত্যু হয়েছে। সে খুবই দয়ালু ব্যক্তি ছিল। তার হঠাৎ মৃত্যুতে আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে,’ বলেন রিক।