নারায়ণগঞ্জে র্যাবের ওপর হামলা, আহত ২
ঘটনাস্থলে র্যাবের সদস্যরা। ছবি: স্টার
নারায়ণগঞ্জে অভিযান চালানোর সময় র্যাবের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাহিনীটির অন্তত দুই সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের মাসদাইরে বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামলায় র্যাবের ২ সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এ হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।