নেত্রকোণায় শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।
আজ সোমবার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল বিকেলে পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের একটি গ্রামে ওই শিশুকে ধর্ষণ করে ১৩ বছর বয়সী এক কিশোর। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটিকে উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তার অভিভাবকরাও সেখানে রয়েছেন।
শিশুটির পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান তিনি।