হকার উচ্ছেদের পর মিরপুর-১০-এর হোপ মার্কেট এলাকা এখন যেমন

ইউএনবি

উচ্ছেদ অভিযানের পর মিরপুর-১০-এর হোপ মার্কেট এলাকার ফুটপাতে এখন হকার বা ভাসমান দোকান নেই।

পথচারীরা বলছেন, ফুটপাত দিয়ে দৈনন্দিন চলাচলের ভোগান্তি অনেকটাই কমেছে।

ছবি: পলাশ খান

গত বুধবার মিরপুরে উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়।

ছবি: পলাশ খান

ওই দিন সকালে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। এ সময় হোপ মার্কেটের সামনের ফুটপাতে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। আগুন দেওয়া হয় সিটি করপোরেশনের একাধিক গাড়িতে।