পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে কমিটি গঠন

স্টার অনলাইন রিপোর্ট

পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার কারণে ইউনিফর্ম ও লোগো পরিবর্তন অন্যতম দাবি ছিল পুলিশ কর্মকর্তাদের।

তিনি বলেন, এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান পরবর্তীতে কাপড়, রঙ এবং অন্যান্য বিষয়ে সদস্যদের অন্তর্ভুক্ত করবেন বলেও জানান তিনি।