বাংলাদেশে বিক্ষোভ দমনে মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

ইউএনবি, ঢাকা

বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ দমনকালে মারা যাওয়া বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, 'আমরা মনে করি, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।'

সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, দায়ী যে ই হোক না কেন, পূর্ণ জবাবদিহি থাকতে হবে।

গণমাধ্যমভিত্তিক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশসহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান।