শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

ইউএনবি, ঢাকা

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার সামান্য চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার সকালে তিনি তার নিয়মিত কাজে যোগ দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

চলমান সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আগামীকাল কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

শনিবারের সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল অংশ নিতে পারে।