নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

স্টার অনলাইন রিপোর্ট

কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। 

বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে কবি নজরুলের নাতনি খিলখিল কাজীকে।

আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮ এর ৬ ধারা অনুযায়ী সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে।

বোর্ডের সদস্যরা হলেন-কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. লীনা তাপসী খান, নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম-সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি।

কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বোর্ডের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

ট্রাস্টি বোর্ডের মেয়াদ কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮ এর ৬ ধারা অনুযায়ী বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।