বৃহস্পতিবার ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম নিহতের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
আজ বুধবার বিকেলে তার মৃত্যুর সংবাদ আসতেই বিভিন্ন স্থান থেকে বিক্ষুব্ধ নেতা কর্মীরা কালীনাথ রায়ের বাজার সংলগ্ন জেলা বিএনপি পার্টি অফিসে ভিড় করতে থাকেন।
এসময় বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি আগামীকাল হরতালের ডাক জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
এদিকে ছাত্রদল সভাপতির মৃতুর পর নগরীর প্রধান সড়কের দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীতে থমথমে পরিবেশ বিরাজ করছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ছাত্রদল সভাপতির একটি ৫ বছরের সন্তান রয়েছে। গত ৪ বছর ধরে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, লোডশেডিং ও বিদ্যুৎখাতে অনিয়ম ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় সেদিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম নিহত হন।
বুধবার বিকেলে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ নিয়ে ভোলার ঘটনায় দুই জনের মৃত্যু হলো।