‘মেসেজে পরিচয় দেয়, তারা ওমুক ভাইকে মেইনটেইন করে, এটা কেমন কথা’

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ছাত্রলীগের নেতা-কর্মীদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ব্যক্তিগত ফোনে মেসেজ করে পরিচয় দেয় যে, তারা ওমুক ভাইকে মেইনটেইন করে। এটা কেমন কথা?'

আজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ব্যক্তিগত ফোনে মেসেজ করে পরিচয় দেয় যে, তারা ওমুক ভাইকে মেইনটেইন করে। এটা কেমন কথা? কিসের মেইনটেইন? মেইনটেইন করবেন তো বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার সততা ও সাহসকে। মেইনটেইন করবেন সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশকে। ঠিক আছে….? প্লিজ আমি অনুরোধ করছি, ছাত্রলীগকে সম্পন্ন সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।'

আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।