মন্ত্রিপরিষদ সচিবের পদত্যাগ, অতিরিক্ত দায়িত্বে মুখ্য সচিব
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ পদত্যাগ করেছেন।
আজ শনিবার রাতে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, আমি আগেই পদত্যাগের ইচ্ছা পোষণ করেছিলাম। সেটা আজ কার্যকর হয়েছে। আজ থেকে আমি আর দায়িত্বে নেই।
এদিকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।