সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
কাজে না ফেরা পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
প্রতিমা ভাঙচুরকারী সঞ্জিত মানসিক ভারসাম্যহীন, ভারতীয় নাগরিক নন: পুলিশ
তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নিজামকান্দি গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
‘স্পর্শকাতর’ অরুণাচল সীমান্তে চীনের হেলিপোর্ট, চাপে নয়াদিল্লি
এই হেলিপোর্টের অবস্থান গংরিগাবু কিউ নদীর তীরে অবস্থিত। এলাকাটি স্বশাসিত তিব্বত অঞ্চলের নিয়াংচি প্রিফ্যাকচারের অন্তর্গত। এই অঞ্চলটিকে চীনের ভুখণ্ডের অন্তর্গত হিসেবে বিবেচনা করে নয়াদিল্লি। এই ভুখণ্ড নিয়ে দুই দেশের মধ্যে কোনো বিবাদ নেই।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা মন্দির, গির্জা ও চার্চে হামলা চালিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিতে চেয়েছিল, তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভিডিপি সদস্যরা।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
হাজার কোটি টাকা পাচার: সালমানসহ বেক্সিমকোর ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা
সালমান এফ রহমান, তার ভাই এ এস এফ রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
লেবাননে পেজার বিস্ফোরণ ইসরায়েলি গণহত্যা প্রচেষ্টার উদাহরণ: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেন, ‘(ইরান) জায়োনিস্ট রাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাচ্ছে। এটি গণ হত্যা (প্রচেষ্টার) উদাহরণ।’
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
মেট্রোরেলের একটি ‘বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট’ হয়েছে, মেরামত চলছে: প্রকৌশলী
এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
টাইফুন ইয়াগির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ লাখ শিশু: জাতিসংঘ
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, ইয়াগির কারণে ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য ও আশ্রয়ের সুবিধা; সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
আগারগাঁও–মতিঝিল অংশে মেট্রোরেল বন্ধ, যাত্রীরা বাস না পেয়ে পিকআপ-অ্যাম্বুলেন্সে
শত শত যাত্রী ট্রেন থেকে নেমে যান। সবাই ছুটতে থাকেন বিকল্প পরিবহনের খোঁজে। কিন্তু বেশিরভাগকেই হতাশ হতে হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হাসপাতাল থেকে তার রওনা হওয়ার কথা রয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
কালো টাকা সাদা করতে ‘ভুয়া’ পে অর্ডার দিয়েছিলেন এস আলমের দুই পুত্র
কালো টাকা সাদা করতে তাদেরকে বিশেষ সুযোগ দিয়েছেন এনবিআর কর্মকর্তারা। টাকা সাদা করার সময় পার হয়ে যাওয়ার পরও তারা এই সুবিধা পেয়েছেন। সেই সঙ্গে দায়মুক্তিও পেয়েছেন তারা।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
হংকংগামী ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু
চিকিৎসকরা উড়োজাহাজের ভেতরেই ঐ ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল, সালমান ও পলককে
গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তিন দফায় তাদের ২৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক বিচারপতি মানিককে
আজকের শুনানিতে মানিক আদালতকে বলেন, তিনি নির্দোষ এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
দ্বিপাক্ষিক বাণিজ্যে অন্যায় সুবিধা নিয়েছে ভারত, তবে মোদি 'অসাধারণ': ট্রাম্প
মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত অন্যায় সুবিধা নিচ্ছে। এরপরই তিনি বলেন, ‘তবে মোদি অসাধারণ।’
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ গ্রেপ্তার
সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
কম শুল্কে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, বাজারে কমছে দাম
দিনাজপুরের বাহাদুরবাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। গতকালও এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১১০ টাকা দরে।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
পেজারে লুকিয়ে রাখা বিস্ফোরক কোড পাঠিয়ে সক্রিয় করে মোসাদ
হিজবুল্লাহর কাছে এই পেজারগুলো পৌঁছানোর আগেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতিটি ডিভাইসের সঙ্গে অল্প পরিমাণ বিস্ফোরক উপকরণ সংযুক্ত করে দেয়। এমনটাই দাবি করেছেন লেবাননের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
২ নারীকে ভারতে পাচারকালে বিজিবির হাতে দালাল আটক
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন