কোটা আন্দোলনে সমর্থন জানানোয় আ. লীগ নেতাকে দল থেকে অব্যাহতি
কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৭ জুলাই ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
রাবিতে পুলিশের অভিযানে উদ্ধার উপাচার্য, ৪ শিক্ষার্থী আটক
আগামীকাল ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।
১৭ জুলাই ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
জাবির হলে বিদ্যুৎ নেই, মেইন গেটের বাইরে বিজিবি
ক্যাম্পাসের ভেতরে প্রধান ফটকের কাছে পুলিশের সাঁজোয়া যান দেখা গেছে।
১৭ জুলাই ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
বরিশালে সাড়ে ৯ ঘণ্টা ধরে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৪০
দুপুর দেড়টা থেকে এই সংঘর্ষ শুরু হয়।
১৭ জুলাই ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
সংঘর্ষে রণক্ষেত্র শনির আখড়া
আজ বুধবার বিকেল থেকে এই সংঘর্ষ শুরু হয়।
১৭ জুলাই ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
রাতে শহীদ মিনার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে সংঘর্ষ শুরু হয়।
১৭ জুলাই ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বিএনপির সমর্থন
আজ বুধবার রাত ১০টা ১০ মিনিটে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
১৭ জুলাই ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
ঢাবিতে সংঘর্ষের পর পুলিশের নিয়ন্ত্রণে ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা
রাত ৯টা পর্যন্ত পাওয়া শেষ তথ্য অনুযায়ী ঢাবি ক্যাম্পাস পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের নিয়ন্ত্রণে আছে।
১৭ জুলাই ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
‘ছাত্র হত্যার দায় সরকারকে নিতে হবে’
তারা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উসকানির ফল হিসেবে সংঘাত শুরু হয়।
১৭ জুলাই ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
শনির আখড়ায় পুলিশের ছররা গুলিতে শিশুসহ আহত ৬
রাজধানীর শনির আখড়া এলাকায় কোটা সংস্কারের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই বছরের শিশুসহ বাবা গুলিবিদ্ধ হয়েছেন।
১৭ জুলাই ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
‘যারা হত্যাকাণ্ড, লুটপাট, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, তার ব্যবস্থা নেওয়া হবে।’
১৭ জুলাই ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
কর্মসূচির বিস্তারিত জানিয়ে রাত পৌনে ৮টায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ।
১৭ জুলাই ২০২৪, ০২:২১ অপরাহ্ন
ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে ন্যায়বিচারই পাবে, হতাশ হতে হবে না: প্রধানমন্ত্রী
সংঘাত-নৈরাজ্যে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
১৭ জুলাই ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
কোটা আন্দোলনকারীদের খুঁজতে শাহবাগে মোবাইল চেক করেছে ছাত্রলীগ
ছাত্রলীগ নেতাকর্মীরা ওই তরুণের ফোন চেক করার পর তাকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন এবং টেনেহিঁচড়ে পুলিশ স্টেশন প্রাঙ্গণে নিয়ে যায়।
১৭ জুলাই ২০২৪, ০১:২১ অপরাহ্ন
কোটা সংস্কারের আন্দোলনে সংহতি জানিয়ে সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সমাবেশ
গতকাল মঙ্গলবার মিছিল ও সমাবেশ করেন তারা
১৭ জুলাই ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
চট্টগ্রামে লালদীঘি ময়দানে গায়েবানা জানাজা
দুপুর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অবস্থান নিয়েছিল।
১৭ জুলাই ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
শেষ খবর অনুযায়ী, ৬টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলছিল।
১৭ জুলাই ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
‘পাখিকেও একজন মানুষ এভাবে গুলি করে না’
ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
১৭ জুলাই ২০২৪, ১২:২০ অপরাহ্ন
জাবিতে পুলিশের রাবার বুলেটে সাংবাদিকসহ আহত অন্তত ৩০
রাবার বুলেট টিয়ারশেল থেকে বাঁচতে অনেক শিক্ষার্থী বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
১৭ জুলাই ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
ঢাবিতে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১৫
আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।
১৭ জুলাই ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন