পঙ্গু হাসপাতাল: শয্যা খালি নেই, রোগীদের জায়গা হচ্ছে মেঝে-বারান্দায়

হাসপাতালের একজন নার্স দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে যে হারে রোগী আসছেন তাতে পুরোনো রোগীদের দ্রুত ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। তিনি বলেন, যাদের ১৫ দিন হাসপাতালে রাখা দরকার তাদেরকে সাত-আট দিন পরই বাড়িতে চলে যেতে বলা হচ্ছে। এছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই।
৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

শাহবাগে জড়ো হচ্ছেন ট্রেইনি চিকিৎসকরা, দেখা করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে

সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বটতলায় জড়ো হন চিকিৎসকরা।
৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

সিরিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র কারখানায় ইসরায়েলের গোপন অভিযানের তথ্য প্রকাশ

এই ক্ষেপণাস্ত্র কারখানার দেখভালের দায়িত্বে ছিল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)।
৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

বাদাম চাষি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জিমি কার্টারের জীবনাবসান

১৯৪৩ সালে ১৯ বছর বয়সে জিমি কার্টার নেভাল অ্যাকাডেমিতে ভর্তি হন। সেখানে থেকে পাস করে একজন সাবমেরিনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৫৩ সাল পর্যন্ত ডুবোজাহাজে কাজ করে বাবার বাদামের ফার্মের কাজে ফিরে আসেন। এই কাজ করতে করতেই রাজনীতিতে নাম লেখান তিনি।
৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

চান্দিনায় আগুনে পুড়ল একশ দোকান

বাজারের দোকানগুলো বাঁশ ও কাঠের তৈরি বলে খুব দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লা সদর ফায়ারের স্টেশনের মোট ছয়টি ইউনিট ছয় ঘণ্টার চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনে।
৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

ব্যস্ত সড়কের মাঝখানে ডাস্টবিন

‘জনদুর্ভোগ কমানোর বদলে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ উল্টো উপদ্রব তৈরি করছে।’
২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

গাজার সর্বশেষ হাসপাতালগুলোতেও চলছে ইসরায়েলের হামলা

গাজার সব অবকাঠামো ভেঙে পড়ায় এবং সিংহভাগ হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় এই শীতে শিশুদের সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে।
২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

‘ভারতের চেয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে’ শীর্ষক মন্তব্য উপদেষ্টা নাহিদ করেননি

নাহিদ ইসলামকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

নতজানু নয়, বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি চাই: উপদেষ্টা মাহফুজ

‘সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার আগে রাখে।’
২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

জর্জিয়ায় নতুন প্রেসিডেন্ট শপথ নিলেও দায়িত্ব ছাড়েননি বিদায়ী প্রেসিডেন্ট

পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি নিজেকে ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ বলে দাবি করেছেন।
২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

গাজী টায়ারস কারখানায় আগুনে নিখোঁজ স্বজনদের বিক্ষোভ

স্বজনরা বলেন, আগুনের ঘটনার চার মাস পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি সরকারি কোনো সংস্থা। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলছে না প্রশাসনের লোকজন।
২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

দ. কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ দুর্ঘটনা: দুজন বাদে সবাই নিহত

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় একে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা বলে আখ্যায়িত করেছে।
২৯ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
২৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে: হাসনাত আবদুল্লাহ

আগামী মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে।
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

ইউনিসেফ বাংলাদেশের নামে ঋণের মিথ্যা প্রচারণা

আজ রোববার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু

ব্রহ্মপুত্র নদ থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়।
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় সম্পাদক পরিষদের তীব্র প্রতিবাদ

সংগঠনটি মনে করে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড এবং সচিবালয়ে প্রবেশাধিকার বাতিলের অনাকাঙ্ক্ষিত পদক্ষেপটি অযৌক্তিক।
২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন

বছরের ব্যবধানে চালের দাম বাড়লো কেজিতে ১০-১২ টাকা

মিলগেটেই মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৪ টাকা কেজি দরে।
২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

কারা পায়ের রগ কাটে জনগণ তাদেরকে চেনে: রিজভী

জামায়াতের নাম না নিয়ে রিজভী আরও বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আপনাদের ৭১ এর অর্জন কী? আপনারা ৭১ এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৭১, ৯০ এর গৌরব বিএনপির।’
২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন