শিক্ষার্থীদের স্বার্থেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত: ভিপি নুর
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এখানকার ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী করোনাভাইরাস আতঙ্কে রয়েছেন। ১৮টি আবাসিক হলে সাড়ে ১২ হাজারেও বেশি শিক্ষার্থী আছেন সর্বোচ্চ ঝুঁকিতে। এর মধ্যেই উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে জরুরি প্রয়োজনে হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। প্রক্টর বলেছেন, একাডেমিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে তারা আপাতত কিছু ভাবছেন না।
১৪ মার্চ ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ন
‘দেশের ভেতরেই যদি সক্ষম জনশক্তি থাকে, বিদেশি কর্মী কেনো দরকার’
প্রায় আড়াই লাখ বিদেশি কর্মীর মাধ্যমে বাংলাদেশে থেকে প্রতিবছর প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। এতে সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতি হচ্ছে ১২ হাজার কোটি টাকা।
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
‘এ শহরে এখনও এমন মানুষ আছেন!’
প্রতিদিনের নিয়মে ঢাকার রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন সুরুজ আলী (৫১)। মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে যাত্রী নিয়ে নামিয়ে দেন পল্লবীর রূপনগরে। তারপর যাত্রী নিয়ে যান কাকরাইলের হেয়ার রোডে। তারপর গুলশানে। সবকিছু স্বাভাবিকই ছিলো। সমস্যা বাঁধলো একটি ব্যাগ নিয়ে।
২৬ জানুয়ারি ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: নুর
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় উত্তাল রয়েছে ক্যাম্পাস। গত ৫ জানুয়ারি মধ্যরাত থেকেই রাস্তায় নেমে এসেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে সামিল হয়েছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও। বিক্ষোভ মিছিল আর স্লোগানে স্লোগানে তাদের একটাই দাবি, “ধর্ষণের বিচার চাই”।
৭ জানুয়ারি ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
‘আমাকে হত্যার চেষ্টা করেছে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে নিজ কক্ষে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন সংগঠনটির সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। সেসময় ওই কক্ষের আলো নিভিয়ে নুর ও সঙ্গে থাকা অন্য ছাত্রদের পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। পরে নুরসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
২৩ ডিসেম্বর ২০১৯, ১০:২৩ পূর্বাহ্ন
পেঁয়াজের ঝাঁজের মাঝে কিছুক্ষণ
পেঁয়াজের ঝাঁজ সর্বত্র। তর্ক-বিতর্ক, দাম কমছে না। গতকাল একটু কমেছিলো, আজ নাকি আবার বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজার। কথা হলো জুয়েল মিয়ার সঙ্গে। তিনি পাইকারি পেঁয়াজ বিক্রেতা। দেশি ছাড়াও মিয়ানমার ও চীন থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করছেন তিনি।
২৫ নভেম্বর ২০১৯, ০৯:২৮ পূর্বাহ্ন
‘বগুড়ায় হামলা করে, ফেরার পথে সিরাজগঞ্জে ট্রাক চাপা দিয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বগুড়া শাখা আয়োজিত ইফতার পার্টিতে গিয়ে গত রোববার (২৬ মে) ছাত্রলীগের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। বর্তমানে তিনি রাজধানীর মগবাজারে অবস্থিত ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন।
২৯ মে ২০১৯, ০১:৫২ অপরাহ্ন
‘আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়, আমাকেও মারধর করে’
বগুড়ায় গতকাল ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এছাড়াও, নুরের ওপর আক্রমণের ভিডিও ধারণ করতে যাওয়ায় বেসরকারি যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার শাহনেওয়াজ শাওনকেও মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
২৭ মে ২০১৯, ০৯:১৮ পূর্বাহ্ন
এসএম হলে হামলার তদন্ত প্রতিবেদন জমা, প্রক্টর বলছেন ‘তদন্ত চলছে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলা-ডিম নিক্ষেপের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে।
২০ মে ২০১৯, ০৮:১৫ পূর্বাহ্ন
লিপিদের ওপর রাব্বানীদের হামলা, প্রতিবাদে অবস্থান কর্মসূচি
ছাত্রলীগের বিতর্কিত কমিটি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের পর জটিলতা নিরসনে ও মধুর ক্যান্টিনে হামলাকারীদের বিচার চাইতে গিয়ে আবারও সংগঠনটির একাংশের হামলার শিকার হয়েছেন পদবঞ্চিতরা। গতকাল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভনের উপস্থিতিতে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নিজেই তার অনুসারীদের নিয়ে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
১৯ মে ২০১৯, ০৯:১০ পূর্বাহ্ন
ছাত্রলীগের কমিটি জটিলতা চলছেই
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি নিয়ে জটিলতা কাটছে না। ঘোষণার পরেই এই কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে ছাত্রলীগেরই একাংশের হামলার শিকার হন পদবঞ্চিতরা। এরপর থেকেই পদ পাওয়াদের বিরুদ্ধে ওঠতে থাকে একের পর এক অভিযোগ। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্ভেজালদের নিয়ে নতুন কমিটি গঠন এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।
১৭ মে ২০১৯, ০৪:০০ অপরাহ্ন
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি: বিতর্কের শেষ নেই
কেন্দ্রীয় সম্মেলনের এক বছর পর গত ১৩ মে বিকালে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগেরই একাংশের হামলায় আহত হন নতুন কমিটিতে পদবঞ্চিত ১০ থেকে ১২ জন। রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী দিশার কপালে ১৮টি সেলাই পড়ে।
১৫ মে ২০১৯, ০৫:২৯ পূর্বাহ্ন
এসএম হলে হামলা: দু-একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলা-ডিম নিক্ষেপের ঘটনায় আগামী দু-একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাব্বীর আহমেদ।
৫ মে ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন
ঢাবিতে বৈশাখী আয়োজনে ভাঙচুর ও আগুনের ঘটনায়ও দু’টি তদন্ত কমিটি
চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মলচত্বরে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব ও কনসার্টের আয়োজন করেছিলো আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা।
১৫ এপ্রিল ২০১৯, ১২:০৬ অপরাহ্ন
অন্তত ১৩ জন ছাত্রলীগের পদধারী হামলাকারীকে চিহ্নিত করেছি: নুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধর ও ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গত বুধবার (৩ এপ্রিল) চার সদস্যের এক তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন।
৯ এপ্রিল ২০১৯, ০৮:০৪ পূর্বাহ্ন
খালি ওদের ওপর ডিম মারেনি, ডিম তো আমিও খেয়েছি: প্রাধ্যক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে গত সোমবার রাতে হল সংসদের জিএস জুলিয়াস সিজার ও হল শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মারধরের শিকার হওয়ার অভিযোগ এনেছেন হল সংসদ নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী ফরিদ হাসান। তার কপালের ডান পাশ ও ডান কানে মোট ৩২টি সেলাই পড়েছে।
৩ এপ্রিল ২০১৯, ০৯:৩৩ পূর্বাহ্ন
ডাকসু নির্বাচন: অভিযোগ আছে, প্রচারণাও চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ, বাকি আছে আর মাত্র ছয় দিন। তিন মার্চ চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পাওয়ার পর থেকেই জমজমাট প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা।
৫ মার্চ ২০১৯, ০২:৪২ অপরাহ্ন
‘হাস্যকর’
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে গতকাল (১৭ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সেই কমিটিতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করা হয়েছে। কিন্তু, সড়কে বিশৃঙ্খলা, দুর্ঘটনা, নৈরাজ্য, পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ও ধর্মঘট সংক্রান্ত যাবতীয় সমস্যার মুল হোতা হিসেবে তাকেই অভিযুক্ত করা হয়। তিনি আবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। সম্প্রতি, তার একটি উক্তিকে কেন্দ্র করেই সারাদেশে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে এসেছিলো।
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
ডাকসু নির্বাচন: বেশিরভাগ ছাত্র সংগঠনই অসন্তুষ্ট
পূর্ব নির্ধারিত ১১ মার্চকে নির্বাচনের দিন হিসেবে উল্লেখ করেই গত ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যদিও, বিশ্ববিদ্যালয়ে সক্রিয় প্রায় সবগুলো ছাত্র সংগঠন ভোটকেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরসহ বেশ কয়েকটি দাবি জানিয়ে আসছিলো। তবে, এক্ষেত্রে বিপরীত অবস্থানে ছিলো কেবল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগ।
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৫ পূর্বাহ্ন
হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, প্রক্টর বলছেন ‘দায় চাপানো হচ্ছে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গত ৪ ফেব্রুয়ারি হামলার শিকার হয়েছেন কোটাসংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এই হামলার বিষয়ে দ্য ডেইলি স্টারকে মামুন জানান, মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন এতে অংশ নেয়। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী হিসেবে পরিচিত।
৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন