ভারতে ১ দিনে আক্রান্ত সাড়ে ২৬ হাজারের বেশি

স্টার অনলাইন ডেস্ক

ভারতে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’ এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬২৪ জন। এছাড়াও, সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৯০ জন।

গত প্রায় এক মাসে দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাবে ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৪৭৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ হাজার ২২৩ জন।

আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় তৃতীয়।