বিদেশগামী যাত্রীদের করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক: সিএএবি

স্টার অনলাইন রিপোর্ট

বিদেশগামী যাত্রীদের জন্য সরকার অনুমোদিত পরীক্ষা কেন্দ্র বা হাসপাতাল থেকে পিসিআরভিত্তিক করোনার নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)।

আজ বৃহস্পতিবার সিএএবির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সিএএবি আরও জানায়, এই পরীক্ষা ভ্রমণের ৭২ ঘণ্টা অথবা গন্তব্য দেশ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।