টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প, ফেসবুকে এখনো নিষিদ্ধ

স্টার অনলাইন ডেস্ক

নিষিদ্ধের ১২ ঘণ্টা পরে টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটার জানিয়েছে, আবারও নিয়ম ভাঙলে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে ট্রাম্প তার ফেসবুক অ্যাকাউন্ট এখনো ফেরত পাননি।

গতকাল র‌্যালির ভিডিও প্রচার করায় জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম টুইস ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালানো সমর্থকদের উদ্দেশে ট্রাম্প টুইটে লিখেছিলেন ‘আমি তোমাদের ভালোবাসি’। তিনি হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেছিলেন। টুইটারের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল। আবারও নীতিমালা ভাঙলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

ফেসবুক জানিয়েছে, ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের পরে ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

আরও পড়ুন
ট্রাম্পকে ব্লক করল ফেসবুক-টুইটার

নিজে নিজেকে ক্ষমার পথ খুঁজছেন ট্রাম্প

মেয়াদ শেষের আগেই ট্রাম্পকে সরিয়ে দেওয়ার আহ্বান

ক্যাপিটল ভবনে হামলা: ট্রাম্পের মন্ত্রিসভার ৩ সদস্যের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’

ট্রাম্প সমর্থকদের হামলা: ফার্স্ট লেডির চিফ অব স্টাফের পদত্যাগ

ছবিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা

নিহত ৪: ওয়াশিংটনের কংগ্রেস ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলা