রাজধানীর রামপুরায় ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর রামপুরা এলাকা থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার র‍্যাব পরিচালক (মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে রাজধানীর রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয় জনকে আটক করা হয়।