তাপসকে নিয়ে মন্তব্য: খোকনের বিরুদ্ধে মানহানির ২ মামলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুইটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি করা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ওই আদালতের ক্লার্ক রিপন মিয়া।
তিনি জানান, মামলা দুটির মধ্যে একটির বাদী অ্যাডভোকেট সারোয়ার আলম এবং অপরটির বাদী আনিসুর রহমান। আদালত বাদীদের জবানবন্দি গ্রহণ করে মামলা দুটির বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন।
আরও পড়ুন:
রাঘব বোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না: তাপসকে সাঈদ খোকন