রাজধানীর পল্লবী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্লবী এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত সেলিনা বেগমের (৪০) মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, নিহত সেলিনা স্বামী রবিউল ও দুই সন্তান নিয়ে কালশী সিরামিক এলাকায় ভাড়া থাকতেন।  রবিউল রিকশা চালাতেন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।