৭০০ নদীতে ৬৩২৪৯ দখলদার

স্টার অনলাইন রিপোর্ট

দেশের ৭০০টিরও বেশি নদীতে ৬৩ হাজার ২৪৯ জন দখলদারকে চিহ্নিত করেছে জাতীয় নদী রক্ষা কমিশন (এনআরসিসি)।

এর মধ্যে গত এক বছরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এবং বিভিন্ন জেলা প্রশাসনের মাধ্যমে ১৮ হাজার ৭৮২ জন দখলকারীকে উচ্ছেদ করা হয়েছে।

এনআরসিসি চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার আজ মঙ্গলবার ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯’ এর প্রকাশ ও বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য দেন।

নদী বাঁচাতে কঠোরভাবে আইন প্রয়োগ ও নদী দখলকারীদের শাস্তির আওতায় আনার ওপর জোর দেন ড. মুজিবুর রহমান।