বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
স্টার অনলাইন গ্রাফিক্স
বান্দরবানের থানচি উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি।
ওসি জানান, আজ সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান এবং চার জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।