র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিলো সরকার

By স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিয়েছে সরকার। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অ্যান্টিবডি টেস্টের অনুমতি অনেক দিনের দাবি ছিল। এটা চালু করার অনুমতি দেওয়া হয়েছে।’