দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর-নবাবগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ২টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হাকিমপুর-নবাবগঞ্জ সড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার মোকসেদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও সেকান্দার আলী ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ দুপুরে ওই দুজন হাকিমপুর থেকে মোটরসাইকেলে বদরগঞ্জে ফিরছিলেন। তারা হাকিমপুর-নবাবগঞ্জ সড়কের নওদাপাড়া গ্রামে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

পুলিশ মরদেহ তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে বলে জানান ওসি।