পানিশূন্যতা নিয়ে সিএমএইচে রওশন এরশাদ

স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয়।

রওশন এরশাদের সহকারী ব্যক্তিগত সচিব মামুন হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা শরীরে পানিশূন্যতায় ভোগায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।’

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, রওশন এরশাদ (৭৭) বর্তমানে সুস্থবোধ করছেন।