জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিস সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম।

তিনি জানান, পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগে করা এক মামলায় গতকাল রাতে সাতকানিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড এলাকার বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার