ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
স্টার অনলাইন গ্রাফিক্স
ফরিদপুরের নগরকান্দায় নয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার শিশুটির মা বাদি হয়ে আসামি মুরাদ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার নথি থেকে জানা যায়, গতকাল বুধবার বিকেলে শিশুটিকে একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে মুরাদ।
শিশুটির মা বলেন, এ ঘটনায় মামলা না করে মীমাংসার জন্য চাপ দেন এলাকার কিছু মানুষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুমিনুর রহমান সাংবাদিকদের জানান, মুরাদকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ধরনের ঘটনায় আপোষের কোনো সুযোগ নেই।