সিলেটে ২ দফা ভূমিকম্প অনুভূত

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেটে আবারও দুই দফা ভূমিকম্প হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিট ও ৬টা ৩০ মিনিটে সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় ভূমিকম্প হয়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮ ও এর উৎপত্তিস্থল সিলেট জোন।'

'তবে, একটা মাত্র কেন্দ্রে অনুভূত হওয়ায় ভূমিকম্পের মূল কেন্দ্র ও গভীরতা এখনও নিশ্চিত হওয়া যায়নি,' যোগ করেন তিনি।

এর আগে, গত ২৯ মে সিলেটে সকাল থেকে দুপুর পর্যন্ত চার দফা ভূকম্পন অনুভূত হয়। দফায় দফায় ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন আতঙ্কের সৃষ্টি হয়েছিল, তেমনি বিশেষজ্ঞরাও বড় ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করে সতর্ক থাকতে বলেছিলেন।

আরও পড়ুন:

সিলেটে ধারাবাহিক ভূমিকম্প: ছড়াচ্ছে গুজব, সচেতনতায় উদ্যোগ

সিলেটে সাড়ে ৩ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প, যা বলছেন বিশেষজ্ঞরা

সিলেটে আবার মৃদু ভূমিকম্প

তিন দফা ভূমিকম্পে কাঁপলো সিলেট