আলেম-উলামাদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি হেফাজতের

স্টার অনলাইন রিপোর্ট

হেফাজতে ইসলামের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটির নতুন কমিটির নেতৃবৃন্দ।

হেফাজতের নতুন কমিটি আজ বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই দাবির কথা জানান।

হেফাজত নেতৃবৃন্দ দাবি করেন, অনেক নির্দোষ আলেম-উলামা ও সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে আছেন। অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ‘কওমি মাদ্রাসাগুলো দ্বীনি প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসাগুলোর কারণে আমাদের দেশে আল্লাহর রহমত বর্ষিত হয়।’

হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম সহ বৈঠকে আতাউল্লাহ হাফেজ্জী, আব্দুল হক, মিজানুর রহমান চৌধুরী, মুহিব্বুল হক, ইয়াহিয়া, যুগ্ম মহাসচিব সাজিদুর রহমান, আব্দুল আওয়াল, আনোয়ারুল করিম, আইয়ুব বাবুনগরী,  মোবারক উল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মুসতাক আহমদ, শাব্বির আহমদ রশিদ, আনাস, মাহমুদুল আলম, মুহিউদ্দীন রাব্বানী, হাবিবুর রহমান কাসেমী, মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, মীর ইদরিস,  আব্দুল কাইয়ুম সুবহানী, জামাল উদ্দীন, মুহিউদ্দীন রাব্বানী প্রমুখ নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

হেফাজতের নতুন আমির বাবুনগরী, সেক্রেটারি নূরুল ইসলাম জিহাদি