সাধারণের টিকা প্রাপ্তি ও ‘কেন বুস্টার ডোজ’
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, গত ২২ ডিসেম্বর পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৮৭৪ জন। যা লক্ষ্যমাত্রার ৫০ দশমিক ৫৯ শতাংশ। ২ ডোজ টিকা পেয়েছেন ৪ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৬১০ জন। যা লক্ষ্যমাত্রার ৩৪ দশমিক ৮৪ শতাংশ।
২৫ ডিসেম্বর ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ন
বর্বরতার স্মৃতি লেপ্টে আছে যে পোড়া ঘরে
ঢাকার অদূরে কেরানীগঞ্জের ভাওয়াল খানবাড়ি এলাকা। এর ‘বড় মসজিদের’ পেছনেই কয়েকটি নতুন ভবনের সঙ্গে দাঁড়িয়ে আছে প্রায় ভেঙে পড়া জরাজীর্ণ একটি ঘর। একটু খেয়াল করলে ছাউনিবিহীন ওই ঘরের জানালার চৌকাঠ ও দেয়ালগুলোতে ছোপ ছোপ কালো আস্তর চোখে পড়বে।
২২ ডিসেম্বর ২০২১, ০৮:৩৯ পূর্বাহ্ন
জন্মযুদ্ধ, যুদ্ধশিশু ও এক আত্মজার কান্না
২০১৫ সালের ২০ নভেম্বর। সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের পুরনো ঠিকানায় বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন একাত্তরের যুদ্ধশিশু শিখার তরুণী কন্যা ক্যাটরিনা।
১৬ ডিসেম্বর ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ন
স্থপতিরা আর বড়লোকদের সেবাদাস না: রফিক আজম
‘স্থাপত্য এক সময় ছিল রাজা-রাজড়াদের হাতিয়ার। তারা তোরণ বানাতেন, দালান বানাতেন, প্রাসাদ বানাতেন স্থপতিদের দিয়েই। দেখাতেন তারা কতটা ক্ষমতাধর। এর মাধ্যমে শাসন করতেন অন্যদের। কিন্তু দিন পালটেছে। স্থপতিরা এখন আর বড়লোকদের সেবাদাস না।’
৩ ডিসেম্বর ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন
ওমিক্রনের বিস্তার ঠেকাতে ‘ঢিলেমির কোনো সুযোগ নেই’
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভ্রমণ সতর্কতা জারির পাশাপাশি সব ধরনের সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
৩০ নভেম্বর ২০২১, ০৪:৪৫ পূর্বাহ্ন
লাখ টাকার ‘যোদ্ধা’ মোরগ
ভোরের কুয়াশাচ্ছন্ন ঠাণ্ডা হাওয়া আর ঘাসের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই উত্তুরে হাওয়ায় এখন পর্যন্ত আমলকীর ডালে 'নাচন' লেগেছে কি না জানা যায়নি। তবে, ঠিকই নাচন লেগেছে জনপ্রিয় লোকজ উৎসব মোরগ লড়াইয়ের সংগঠকদের মনে।
১৯ নভেম্বর ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন
প্রশ্নপত্র ফাঁস যখন ‘মানবীয় ভুল’
গত ৬ নভেম্বর রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের কর্মকর্তা (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে শুরুতে তা অস্বীকার করে কেন্দ্রীয় ব্যাংক।
১৪ নভেম্বর ২০২১, ১২:২২ অপরাহ্ন
‘প্রশ্নফাঁস একটা সিস্টেমেটিক টেন্ডেন্সি, যা ক্ষমতার সঙ্গে সম্পর্কিত’
এই ঘটনাগুলো খুব নিম্নস্তরে, হঠাৎ করে দুর্ঘটনাবশত ঘটছে বা কিছু অসাধু লোক এটা করছেন— বিষয়টি এমন না। এটি এখন একটা সিস্টেমেটিক টেন্ডেন্সিতে পরিণত হয়েছে। যা ক্ষমতার সঙ্গে সম্পর্কিত।
১২ নভেম্বর ২০২১, ০১:৩২ অপরাহ্ন
চাচা আসবেন, না ভাতিজির ধারাবাহিকতা?
সম্পর্কে তারা চাচা-ভাতিজি। তবে এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারাই।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
একজন ডা. কামরুল ও বিনা পারিশ্রমিকে ১ হাজার কিডনি প্রতিস্থাপন
মানবসেবার মহান ব্রত থেকেই চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অধ্যাপক কামরুল ইসলাম। পেছনে ছিল মুক্তিযুদ্ধে শহীদ পিতার অনুপ্রেরণা। সেই পথ ধরে নিজের পেশাকে কেবল সামাজিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠা লাভের সিঁড়ি বানাননি তিনি। বরং দেশের দরিদ্র কিডনি রোগীদের জন্য নামমাত্র মূল্যে কিডনি প্রতিস্থাপন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য তৈরি করেছেন বিশেষায়িত এক প্রতিষ্ঠান।
২৭ অক্টোবর ২০২১, ০৩:৪৮ পূর্বাহ্ন
‘সব দেখেও না দেখার ভান করছে সরকার’
গত ১৩ অক্টোবর বুধবার শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন কুমিল্লার একটি পূজা মণ্ডপে 'কোরআন অবমাননার' কথিত অভিযোগের ছবি-ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর কয়েকটি মন্দির ও মণ্ডপে হামলা হয়। যা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
১৯ অক্টোবর ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মনস্তত্ত্ব
চলতি বছরের ১৫ আগস্ট নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে আজমির ইসলাম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর একটি চোখ নষ্ট হয়ে যায়। এর আগে ২০১৩ সালে চট্টগ্রামে ভাটিয়ারী এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে নিহত হন প্রকৌশলী প্রীতি দাশ (২৪)।
৬ অক্টোবর ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
দেশে লাল সোনা জাফরান চাষে পথ দেখাচ্ছেন অধ্যাপক জামাল উদ্দিন
‘লাল সোনা’ নামে পরিচিত পৃথিবীর সবচেয়ে দামি মসলা জাফরান উৎপাদিত হয় শীতপ্রধান অঞ্চলে। বাংলাদেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় জাফরান চাষের প্রচলন কখনোই ছিল না। তারপরেও জীবনানন্দ দাশ হেমন্তের সন্ধ্যায় অস্তগামী সূর্যকে তুলনা করেছিলেন জাফরানের মনকাড়া রঙের সঙ্গে। অসাধারণ সব উপমা আর চিত্রকল্প সমৃদ্ধ ‘বেড়াল’ কবিতায় তিনি লিখেছিলেন, ‘হেমন্তের সন্ধ্যায় জাফরান-রঙের সূর্যের নরম শরীরে/শাদা থাবা বুলিয়ে বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে’।
৮ আগস্ট ২০২১, ০৬:৪৪ পূর্বাহ্ন
সরকার ও কারখানা মালিকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন
করোনাভাইরাস মহামারির দেড় বছরে সবচেয়ে ভয়াল সময় পার করছে বাংলাদেশ। অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও এই সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
১ আগস্ট ২০২১, ০৫:৫৫ পূর্বাহ্ন
টিকাপ্রাপ্তি ও ব্যবস্থাপনাই মূল চ্যালেঞ্জ
দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে প্রতি মাসে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কনভেনশন সেন্টারকে বিশেষায়িত করোনা হাসপাতালে রূপান্তর করার কাজ পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।
২৭ জুলাই ২০২১, ০৬:৩০ পূর্বাহ্ন
বিধিনিষেধ শিথিলে সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে দেশে ‘কঠোর’ লকডাউন আরোপ করেছিল সরকার। কিন্তু ঈদুল আজহা সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এতে দেশজুড়ে কোরবানির পশুর হাটগুলোতে জনসমাগম বাড়ে। লাখো মানুষ ছুটতে থাকেন গ্রামের দিকে।
২৬ জুলাই ২০২১, ০৩:৩৫ পূর্বাহ্ন
‘নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়ে গেছে দুর্বল ও সবলের’
কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, ১১ অগাস্ট থেকে ১৮ বছর বয়সী ও তদুর্ধ্ব কোনো মানুষ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। ইতোমধ্যে তিনি তার সেই বক্তব্য প্রত্যাহার করেছেন। কিন্তু আলোচনা বা বক্তব্যের তাৎপর্য কমেনি।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
সংক্রমণ বৃদ্ধির সময়ে শিথিলতার পরিণতি কী
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত উপেক্ষা করে আরোপিত ‘কঠোর লকডাউন’ শিথিল করেছে সরকার। সেই সঙ্গে রাজধানীর পাশাপাশি সারা দেশে কোরবানির পশুর হাটও বসেছে।
১৮ জুলাই ২০২১, ০৮:২৫ পূর্বাহ্ন
‘দেশের জনসাধারণ এত অবহেলা ডিজার্ভ করে না’
কথায়, গানে বিদ্যমান শ্রেণি ব্যবস্থাসহ সমাজের নানা অসঙ্গতিগুলোকে বার বার বিদ্ধ করে চলা শিল্পী কবীর সুমন একবার লিখেছিলেন, ‘সুবিধের খাটে আমাদের খুনসুটি/ শ্রেনীর সুবাদে সমঝোতা লুটোপুটি/ চুলোয় যাকগে যা আছে চুলোয় যাবার/ আমাদের আছে অঢেল খাবারদাবার’।
১৩ জুলাই ২০২১, ০৪:০৫ পূর্বাহ্ন
ত্বকী হত্যা: প্রত্যাশার আগুন নেভেনি এখনও
২০০৮ সালে প্রকাশিত ‘রিজওয়ানুর বৃত্ত’ নামের একটি অ্যালবামে শিল্পী কবির সুমন গেয়েছিলেন, ‘হয়ে যাবে ব্যবস্থা, মিটে যাবে সব/টাকা যদি থাকে তবে, সবই সম্ভব/তা ছাড়াও যদি থাকে, সরকারে হাত/ঘটে যাবে ভোজবাজি, দিন হবে রাত…’।
৬ জুলাই ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ন