ইমরানের সেই তুমিটা কে?

স্টার অনলাইন রিপোর্ট

সামনে ভালোবাসা দিবস। ইমরানের ভক্তরা জানতে আগ্রহী, কার সঙ্গে ভালোবাসায় জড়াচ্ছেন তিনি। কে তাঁর সেই তুমি? কিন্তু, তাঁর আগেই তিনি উপহার দিলেন ‘এমন একটা তুমি চাই’ শিরোনামের মিউজিক ভিডিও।

ভিডিওটিতে যন্ত্রমানব হিসেবে দেখা যাচ্ছে ইমরানকে। গানটিতে তাঁর সহ-মডেল হিসেবে রয়েছেন সাফা কবির। সিএমভি থেকে প্রকাশিত গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন এবং সুর দিয়েছেন নাজির মাহমুদ। ভিডিওটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটির মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। দর্শকরা মিউজিক ভিডিওর শেষে এসে একটু চমকে যাবেন। তখন তারা আমার আসল বিষয়টা বুঝে যাবেন। তারা জানতে পারবেন যে গানটিতে আমি মানুষ নই, একটা রোবট। তবে মানবিক অনুভূতিসম্পন্ন রোবট।”