মাত্র ৫ মাসে ‘কোটিপতি’!

স্টার অনলাইন রিপোর্ট

‘না বলা কথা-৪’ গানের মিউজিক ভিডিও

গত বছরের ১ সেপ্টেম্বর ইলিয়াস ও অরিন এর ‘না বলা কথা-৪’ গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হওয়ার মাত্র পাঁচ মাসে তা এক কোটি ভিউ-এর মাইলফলক অতিক্রম করেছে।

ইলিয়াস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এমন একটি মাইলফলক ছুঁতে পেয়ে আমি খুবই আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার। কৃতজ্ঞতা জানাই এর প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান মাই সাউন্ডকে।”

“আমার গান মানুষ এতোটা পছন্দ করেন জেনে ভালো লাগছে। অসংখ্য গানের ভিড়ে এই গানটি বেশ সফল হয়েছে সেটাই যেন প্রমাণিত হলো,” যোগ করেন এই সংগীতশিল্পী।

২০১৭ সালে বাংলাদেশে প্রকাশিত সকল মিউজিক ভিডিওর মধ্যে এটিই প্রথম কোনো গান, যা মাত্র পাঁচ মাসে এক কোটির ঘর অতিক্রম করল।