হেরেই চলেছে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্রাদার্সের কাছে প্রথম ম্যাচ হারার পর এবার লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৬২ রানে ধরাশায়ী তারা।

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের ২৩১ রানের জবাবে ১৬৯ রানে থামতে হয় সাদা-কালোদের।

টস জিতে রূপগঞ্জকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল মোহামেডান। ওপেনার আব্দুল মজিদের ৭০,  অভিষেক মিত্রর ৪৫ আর তুষার ইমরানের ৪০ রানে ২৩১ রান করে রূপগঞ্জ।

ওই রান তাড়ায় কখনই ম্যাচে ছিল না মোহামেডান। সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক শামসুর রহমান শুভ। ৩০ রানের বেশি করতে পেরেছেন রকিবুল হাসান আর রনি তালুকদার। রূপগঞ্জের বাঁহাতি স্পিনার ২৩ রানে ৪ উইকেট নিয়ে ভুগিয়েছেন মোহামেডান ব্যাটসম্যানদের। পেসার মোহাম্মদ শহীদ ৩৩ রানে নেন ৩ উইকেট। আসিফ হোসেন রাতুল ৩৭ রান দিয়ে পান ৩ উইকেট।