সৌম্য, মুশফিকের ঝড়ে টি-টোয়েন্টি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষেক হয়েছে জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ও নাজমুল ইসলাম অপুর।
১৬ জনের দলে ৬ জনই ছিলেন অভিষেকের অপেক্ষায়। ইনজুরির জন্য নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আগেই বাদ পড়েছেন। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না তামিম ইকবাল। ফলে এক ঝাঁক নতুন মুখ নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।
অভিষিক্ত চারজনই বিপিএলের পারফরম্যান্স নিয়ে আলোয় এসেছেন। বড় শট খেলার দক্ষতায় অলরাউন্ডার আরিফুল হকের সুযোগ এসেছে। উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান তামিমের চোটে পেলেন সুযোগ। অলরাউন্ডার আফিফ হোসেন বয়সভিত্তিক দলে বেশ কিছুদিন ধরেই নজর কাড়ছিলেন। সাকিব না থাকায় বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে ডাকা হয়েছিল। স্কোয়াডে একমাত্র বাঁহাতি স্পিনার তিনি। রয়েছেন একাদশেও।
শ্রীলঙ্কার একাদশে অভিষিক্ত আছেন একজন। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অভিষেক হয়েছে শিহান মধুশঙ্কার।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, জাকির হাসান, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকভেলা, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুশকা গুনাথিলেকা, থিসারা পেরেরা, দাসুন শঙ্কা, আকিলা ধনঞ্জয়া, শিহান মধুশঙ্কা, ইশুরু উদানা।