মেসি উঠে এলো গানের কথায়

স্টার অনলাইন রিপোর্ট

লিওনেল মেসিকে নিয়ে গান প্রকাশিত হয়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন সজল। রেজওয়ান শেখের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সজল, কর্নিয়া ও মাসুম।

গানের শিল্পী কর্নিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শুধু মেসি ভক্তরাই নন, ফুটবলপ্রেমী সব মানুষের কাছেও গানটি ভালো লাগবে। চারবছর পর পূর্ণাঙ্গ গান-ভিডিওটি প্রকাশের খবর জেনে ভালো লাগলো। এর আগে, গানটি দুই মিনিটের ‘মেসি বাংলা সং’ নামে প্রকাশিত হয়েছিল।”

গীতিকার তারেক আনন্দ ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি নিজে আর্জেন্টিনা ও মেসির ভক্ত। বিশ্বসেরা ফুটবল তারকার জন্য গান লিখতে পারার আনন্দটা বলে বোঝানো যাবে না। সবাই মিলে একটি ভালো কাজের চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।”