বাকি ১৬ কোটির কী হবে?
হলিউডের খ্যাতিমান অভিনেতা নিকোলাস কেজের ‘লর্ড অব ওয়ার’ সিনেমার প্রথম দৃশ্যে একটি অস্ত্র কারখানা পেছনে রেখে নায়কের সংলাপ: ‘পৃথিবীতে প্রতি ১২ জনের জন্য একটি আগ্নেয়াস্ত্র। প্রশ্ন হলো, বাকি ১১ জনের কী হবে?’
৫ মার্চ ২০২২, ১২:৩৬ অপরাহ্ন
শেন ওয়ার্ন: 'ভুল' করে বেছে নেওয়া এক রোল মডেল
শেই ওয়ার্নকে নিয়ে আমার সমবয়সী অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে গিয়ে ফেলে আসা শৈশবের কথা বলছেন। ঠিকই আছে, কারণ আমরা যারা গত শতাব্দীর নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি, তারা ওয়ার্নের খেলা টিভিতে দেখতাম। ওয়ার্নের মৃত্যুতে কেউ কেউ বলছেন, যেন নিজের আপন কেউ মারা গেছেন। হাজার হাজার মাইল দূরের একজন স্বভাবসুলভ বেপরোয়া পাগলাটে অস্ট্রেলিয়ান, যার সঙ্গে কখনো দেখা হওয়ার বা কথা বলার কোনো সুযোগ ছিলো না, তিনি কী করে বাংলাদেশের কিছু ছেলেমেয়ের শৈশবের সঙ্গে জড়িয়ে গেলেন? কেন তার মৃত্যুতে এতটা মন খারাপ লাগছে?
৫ মার্চ ২০২২, ০৬:০৭ পূর্বাহ্ন
সংস্কৃতির দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি
হেডলাইনটি দেখে হয়তো অবাক হতে পারেন। কিন্তু সংস্কৃতির দুর্নীতির ভয়াবহতা হিসাব রাখা খুবই কষ্টকর। কারণ, এর কুফল সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। কালচার বা সংস্কৃতির একটা ধারণা দিলে হেডলাইনের তাৎপর্য বুঝতে সহজ হবে।
৪ মার্চ ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন
বায়ুদূষণে বাংলাদেশে প্রত্যাশিত আয়ু ৩ বছর কম
বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু যা হওয়ার কথা ছিল, বায়ুদূষণের কারণে তার চেয়ে প্রায় ৩ বছর কম। বায়ুদূষণ নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৪ মার্চ ২০২২, ০৪:৩৫ পূর্বাহ্ন
বন্যপ্রাণী পৃথিবীকে বাঁচিয়ে রাখছে
‘সারভাইভ্যাল অব দ্য ফিটেস্ট’ বা ‘যোগ্যতমের টিকে থাকা’ এই বৈজ্ঞানিক তত্ত্ব অধিকাংশ মানুষ না জেনে, আংশিক জেনে, অস্পষ্ট জেনে বা না বুঝে হরহামেশা ব্যবহার করেন। ফসলের খেত থেকে বিশ্ববিদ্যালয়ের দালান পর্যন্ত অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, যাদের অনেকের ধারণা নেই এই তত্ত্বটি মূলত প্রাকৃতিক নির্বাচন, প্রাণিজগতের বিবর্তন এবং বাস্তুতন্ত্রের জটিল সম্পর্কের সঙ্গে জড়িত। এমনকি তাদের অধিকাংশই ডারউইনের মূল লেখা বা তার কোনো বইও কোনোদিন ঘেঁটে দেখার দায় অনুভব করেননি। অধিকাংশই অন্যের কাছে এটি শুনেছেন, অনেকটাই বানর থেকে মানুষ এসেছে এমন ‘অল্পবিদ্যা ভয়ংকরী’ গোছের। এভাবেই কানকথা হতে হতে একটা লম্বা সময় জুড়ে এর মানে পাল্টেছে। শুধু কাল ও দেশের গণ্ডিতে কেবল নয়, পাল্টেছে মনোজগতেও। আর তাই এই বিশ্বনিখিলে প্রজাতি হিসেবে মানুষ ক্রমশই বাস্তুতন্ত্রে টিকে থাকার বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। গায়ের জোরে এই বৈজ্ঞানিক সত্য পাল্টে দিতে চাইছে।
৩ মার্চ ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন
ঢাবি ক্যাম্পাস সম্প্রসারণে বিলম্ব কেন?
আমরা এটা জেনে অত্যন্ত হতাশ যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ৪ বছর আগে অস্থায়ী বরাদ্দপত্রের মাধ্যমে পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) অন্যান্য ৮৩টি সংস্থাকে (সামাজিক অবকাঠামো, বেশ কয়েকটি স্কুল, কলেজ ও ইনস্টিটিউট) জমি প্রদানের প্রতিশ্রুতি দিলেও এখনো সেটা বুঝিয়ে দেওয়া হয়নি।
৩ মার্চ ২০২২, ০৪:৪৮ পূর্বাহ্ন
রাজনীতি করা কি অপরাধ?
২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) প্রণয়নের পর থেকে তা বারবার সমালোচনাত্মক কণ্ঠস্বরকে লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হয়েছে। এর কিছু অতি-বিস্তৃত এবং অস্পষ্ট বিধানের নির্বিচারে প্রয়োগের মানে হচ্ছে এর ভুক্তভোগীরা সব শ্রেণি-পেশার। যদিও সবসময় আশঙ্কা করা হচ্ছিল, এর মাধ্যমে সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের অসমভাবে লক্ষ্যবস্তু করা হবে।
২ মার্চ ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন
সিইসি চান; বাস্তবায়ন করবে কে?
নানা জল্পনা-কল্পনার পরে আগামী পাঁচ বছরের জন্য গঠন করা হলো নির্বাচন কমিশন। সার্চ কমিটি গঠনের আগে থেকেই যেসব নাম সিইসি এবং নির্বাচন কমিশনার হিসেবে আলোচনায় ছিল বা যাদের নাম গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি এসেছে—তাদের একজনও চূড়ান্ত তালিকায় নেই। অর্থাৎ যাদের নিয়ে নতুন কমিশন গঠন করা হলো, তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে অবসরে গেলেও সেভাবে আলোচিত বা খুব পরিচিত মুখ নন। অন্তত সার্চ কমিটি গঠনের অব্যবহিত পূর্ব থেকে তারা সেভাবে আলোচনায় ছিলেন না।
১ মার্চ ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
আর্থিকখাতের ‘পারমাণবিক বোমা’ সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা সম্ভব?
ইউক্রেন হামলার প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকে আবার স্মরণ করে দিয়ে বলেছেন, মস্কো পারমাণবিক বোমার অধিকারী। এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আর ইউরোপ বলছে তাদের হাতেও রয়েছে অন্য এক ধরনের পারমাণবিক বোমা। এটি রাশিয়ার আর্থিকখাতকে ক্ষত-বিক্ষত করে দেবে। ইউক্রেনে বর্বরোচিত হামলার পাল্টা হিসেবে ব্যবহার করা হতে পারে এই বোমা।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২১ অপরাহ্ন
যে কারণে ধ্বংসস্তুপে পরিণত হবে ইউক্রেন
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য জোরালোভাবে ইউক্রেনকে কথা দিয়েছিল, আক্রান্ত হলে ‘পাশে’ থাকবে। ইউরোপের শক্তি জার্মানি, ফ্রান্সসহ পুরো ইউরোপ নরম সুরে ‘পাশে’ থাকার অঙ্গীকার করেছিল।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনুন
দেশে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। এই প্রথম আইনের মাধ্যমে দেশে ইসি প্রতিষ্ঠিত হলো। সার্চ কমিটির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে যদিও আমাদের কিছু বক্তব্য ছিল, মনোনীত ব্যক্তিদের নিয়েও আমাদের আপত্তি ছিল। তবে এ সব এখন অতীত।
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ন
একুশ শতকেও দেশে পেশায় কি ‘জাতপ্রথা’ থাকবে?
‘পেশা’ নিয়ে তুলকালাম ঘটনা ঘটছে প্রতিদিন। পেশাভিত্তিক বাড়াবাড়ি, বিশেষ পেশার মানুষদের তোষামোদির তেলেসমাতি কাণ্ড, কখনো মিথ্যা পেশার পরিচয়ে বিয়ে করার খবর, সকল সমস্যার মূল কারণ হিসেবে কিছু পেশাকে সনাক্ত করে গালিগালাজ, কারও আবার বিশেষ পছন্দের পেশায় যুক্ত হতে না পারায় মানসিক সমস্যা থেকে শুরু করে শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ার সংবাদ সোশ্যাল মিডিয়ায় অহরহই চোখে পড়ে। নির্দিষ্ট কিছু পেশায় যাওয়ার জন্য মা-বাবার চাপ নিতে গিয়েও অনেক সন্তান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সমাজের চোখে এসব তথাকথিত ‘উচ্চবিত্ত পেশা’ ছাড়া অন্য সকল পেশাকে অসফল হিসেবে দেখার চর্চা পরিবার, সমাজ-সংস্কৃতিতে বেশ দাপুটে অবস্থানে আছে। আবার সব বাধা-বিপত্তি পেরিয়ে আকাঙ্ক্ষিত সমাজের চোখে সফল পেশায় যুক্ত মানুষ, বন্দনার উচ্চ আসীনে স্থান করে নিলেও বিদ্যমান একটি অসুস্থ প্রতিযোগিতায় সফল পেশার প্রভাব খাটিয়ে জুলুম-নির্যাতন, নিষ্পেষণের মুখোমুখি করার সংবাদও ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে প্রায়শই উঠে আসে।
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৭ অপরাহ্ন
হাইড্রোজেন এনার্জি: আগামী দিনে জ্বালানির ভবিষ্যৎ
চারিদিকে আমরা এখন শুনতে পাই গ্রিন এনার্জি, গ্রিন এনার্জি। এটা আসলে কী? ‘গ্রিন এনার্জি এমন একটি এনার্জি যা সাধারনত তৈরি হয় প্রাকৃতিক পদ্ধতিতে, যেমন- সূর্যালোক, বায়ুপ্রবাহ বা পানি শক্তিকে কাজে লাগিয়ে এবং যে উৎপাদ পরিবেশের কোনো ক্ষতি করে না।’ শর্তসাপেক্ষে হাইড্রোজেন গ্যাস একটি গ্রিন এনার্জি, যাকে দাহ্য করা হলে শুধুমাত্র পানি উৎপন্ন করে। তাই এটা পরিবেশের জন্য ক্ষতিকর নয়।
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন
লুকানোর কিছু না থাকলে তথ্য সরবরাহে বাধা কেন?
একজন মানবাধিকারকর্মী তথ্য অধিকার আইনে পুলিশের কাছে তথ্য চেয়ে তদন্তের মুখে পড়েছেন, এটা খুবই বিরক্তিকর বিষয়। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে তিনি তথ্য চেয়েছিলেন।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১০ পূর্বাহ্ন
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় তেল ও গ্যাসের দাম বাড়বে
ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ চালানোয় রাশিয়ার বিরুদ্ধে একেরপর এক নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ। রাশিয়ার বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও জাপানসহ আরও কয়েকটি রাষ্ট্র বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১২ পূর্বাহ্ন
মাথার পেছনে আয়, সামনে ফকিন্নি বাজার
আয়-ব্যয়ের হিসাব মেলানোর দুর্বিষহ সন্ধিক্ষণে উন্নয়ন আর জীবন বাঁচানোর অর্থনীতি, মাথাপিছু আয়ের সঙ্গে সেবা ও নিত্যপণ্যের দামের ঘোড়দৌড়। যার দৃশ্যায়ন হয় টিসিবির ট্রাকের পেছনে মাস্ক বা মাফলারে মুখ লুকিয়ে দীর্ঘ লাইনে থাকা চেহারাগুলোতে। মাস্কে বা মাফলারে মুখ ঢেকে মাথার পেছনে ২৯ হাজার ৪৩০ টাকা আয় নিয়ে তারা সামনে দেখেন টিসিবির ট্রাক।
২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন
রোহিঙ্গাদের ন্যায়বিচার: বিশ্বকে এক হতে হবে
রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় ২ বছর আগে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের নতুন করে শুনানির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ২ দফায় এ শুনানি সোমবার শুরু হয়।
২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন
টিসিবির ট্রাকের পেছনে দৌড় আর অর্থনৈতিক তথ্যের বৈপরীত্য
ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রির গাড়ির পেছনে মানুষের দীর্ঘ লাইন, কিংবা তা ধরার জন্য প্রাণপণ দৌড় দেখে কে বলবে, এ দেশে মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়ে গেছে। দুই সপ্তাহ আগেই সরকার ঘোষণা করলো দেশের বার্ষিক মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৯১ মার্কিন ডলার। আর দ্রব্যমূল্য বৃদ্ধির ধকলেই খোলস ছেড়ে বেরিয়ে পড়লো মানুষের আয়ের আসল চিত্র। যদি সত্যিই আয় বেড়ে থাকে তাহলে মানুষ কেন দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ নিতে পারছে না? নাকি নিমিষেই আয় কমে গিয়ে আমরা দরিদ্র হয়ে গেলাম?
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন
ফাগুন হত্যার ৩৩ মাস: নেপথ্যের কাহিনী অজানা, থমকে তদন্ত
১৭ ফেব্রুয়ারি রাতে যশোর থেকে রাজশাহীগামী একটি ট্রেন থেকে এক নারী সঙ্গীতশিল্পীকে অপহরণের চেষ্টা হয়েছিল। অল্পের জন্য বেঁচে যান তিনি। ভাগ্য প্রসন্ন ছিল বলেই হয়তো বেঁচে যান।
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪০ পূর্বাহ্ন
চুড়িহাট্টা অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পায়নি
বাংলাদেশে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এর মধ্যে সরকার হয়তো ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় আবাসিক ভবনের অগ্নিকাণ্ডের কথা ভুলেই গেছে। ভবনে ভাড়া দেওয়া একটি গুদামে আগুন লাগার ঘটনায় ৭১ জন প্রাণ হারিয়েছিলেন সেদিন।
২১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৬ পূর্বাহ্ন