নতুন ই-কমার্স নীতিমালায় গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে
বাংলাদেশে ই-কমার্স শিল্পকে আরও ভালোভাবে এবং সুনির্দিষ্ট পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক বছরগুলোতে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি ও বিতর্কে জড়িয়েছে এবং অন্তত ১৩টি ই-কমার্স প্রতিষ্ঠান কয়েক হাজার কোটি টাকা দেনায় পড়েছে।
১৭ নভেম্বর ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন
‘ধর্ষণ ঠেকাতে হাঁটু চেপে রাখা’ তত্ত্বের মতো?
যিনি যৌনকর্মী, তাকেও কি ধর্ষণ করার অধিকার কারো আছে? আইন বলে, নেই। যারা যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করেন, তারা জানেন যৌনকর্মীরও অধিকার আছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু না করার।
১৬ নভেম্বর ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক সহিংসতা: ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করুন
চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ভুক্তভোগীরা গত রোববার এক গণশুনানিতে অভিযোগ করেছেন যে গেল মাসে দুর্গাপূজার সময় পূজামণ্ডপে দুর্বৃত্তরা যখন হামলা চালায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন নীরব ভূমিকা নেয়।
১৬ নভেম্বর ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন
‘ফিরে যাই ফিরে আসি’
বাংলা কথাসাহিত্যের কিংবদন্তি হাসান আজিজুল হক। ১৯৩৯ সালে বর্ধমান জেলার যব গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার হাত দিয়ে বেরিয়েছে অনেকগুলো শক্তিমান ছোটগল্প। তার লেখা কিছু প্রবন্ধ সাধারণের ভাবনাকে আমূল পাল্টে দিতে পারে। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে 'আত্মজা ও একটি করবী গাছ', 'জীবন ঘষে আগুন', 'আগুনপাখি', 'নামহীন গোত্রহীন' ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি, আনন্দ পুরস্কার ও একুশে পদকসহ অসংখ্য পুরস্কার। তার গল্প অনূদিত হয়েছে ইংরেজি, হিন্দি, উর্দু, রুশ ও চেক ভাষায়।
১৫ নভেম্বর ২০২১, ০৫:২০ অপরাহ্ন
বিচারক যখন আইন ভঙ্গ করেন
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের ফৌজদারি মামলার বিচার ক্ষমতা স্থগিত করার তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই।
১৫ নভেম্বর ২০২১, ০২:১৫ অপরাহ্ন
অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত
এটি গভীর উদ্বেগের বিষয় যে বাংলাদেশে অগ্নিদুর্ঘটনা গত ২ দশকে ৪ গুণ বেড়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্য অনুযায়ী ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ২ লাখ ৮৫ হাজার অগ্নিদুর্ঘটনা ঘটেছে, যা থেকে অনুমিত আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৬ হাজার ৯০০ কোটি টাকা। এই তথ্য থেকে আরও জানা গেছে, ২০০৪ থেকে ২০২০ সালের মধ্যে অগ্নিদুর্ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ২ হাজার ৩০৮ জন।
১৫ নভেম্বর ২০২১, ১২:৪২ অপরাহ্ন
ইউপি নির্বাচনে নৌকার কেন এই বিপর্যয়?
দেশে দ্বিতীয় ধাপের ৮৪৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল। এখন পর্যন্ত সারা দেশের চূড়ান্ত ফল জানা না গেলেও যেটুকু জানা গেছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে ইউপি নির্বাচনকে ঘিরে সরকার দলীয় প্রতীক ‘নৌকা’ কঠিন পরীক্ষার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। অনেক জায়গাতেই ‘নৌকা’ অন্যান্য অ-দলীয় বা নির্দলীয় প্রতীকের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে।
১৫ নভেম্বর ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন
৫০ বছরে বাংলাদেশ: নতুন সুযোগ ও সম্ভাবনার দেশ
আমি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বছরে এখানে ফিরে আসতে পেরে আনন্দিত। আমি আমার নতুন ও পুরানো বাংলাদেশি বন্ধুদের সঙ্গে এই দেশের অর্ধ শতাব্দীর অসাধারণ সাফল্য উদযাপন করতে উন্মুখ। দুই সপ্তাহ আগে লন্ডনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ বছর বয়সী বাংলাদেশকে ‘সুযোগ ও সম্ভাবনার দেশ’ হিসেবে উল্লেখ করেছেন।
১৫ নভেম্বর ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ন
বিচারক হিসেবে অযোগ্য হলে দাপ্তরিক কাজ করতে পারেন: জেড আই খান পান্না
ধর্ষণের ৭২ ঘণ্টা পর কোনো মামলা নথিভুক্ত না করতে পুলিশকে নির্দেশনা দেওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা ‘সাময়িকভাবে প্রত্যাহার’ করেছে সুপ্রিম কোর্ট।
১৫ নভেম্বর ২০২১, ০২:১৬ পূর্বাহ্ন
এই ‘উন্নয়ন’ কার জন্য?
প্রথমবারের মতো তারা বাস্তুচ্যুত হন ১৯৫০ সালে। পাকিস্তান সরকার বাংলাদেশের উত্তরাঞ্চলের (তৎকালীন পূর্ব পাকিস্তান) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ১ হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে। সেই জমিতে আখের খামার করে স্থানীয় সাঁওতাল ও বাঙালিদের মজুর হিসেবে নিয়োগের প্রতিশ্রুতি দেয় সরকার। এটি ১৯৫৫-৫৬ সালের দিকের ঘটনা। তখনও উপমহাদেশের বাসিন্দারা দেশভাগ এবং রায়টের ধাক্কা পুরোপুরি সামলে উঠতে পারেননি। স্থানীয় সম্প্রদায়ের মনে সম্ভবত তখনো ১৯৫০ সালের মার্চে পাকিস্তান পুলিশের হাতে গোবিন্দগঞ্জের সীমান্তের কাছে ১৭ সাঁওতাল শরণার্থী হত্যার স্মৃতি সতেজ। তবে খুব সম্ভবত ক্ষুধার যন্ত্রণা আরও বড় প্রভাবক হিসেবে কাজ করেছিল। প্রায় ২ শতকের ঔপনিবেশিক শোষণের পর সে সময় উত্তরবঙ্গ ছিল সমগ্র অঞ্চলের মধ্যে সবচেয়ে দরিদ্র ও বঞ্চিত অঞ্চল এবং পরবর্তী আরও বেশ কয়েক দশকেও এ পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
১৪ নভেম্বর ২০২১, ০১:৪১ অপরাহ্ন
রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে হবে বিশ্ব নেতাদের
রোহিঙ্গা জনগোষ্ঠীকে শিগগির তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এর প্রশংসা করি। বিশেষ করে এই অঞ্চল ও এর বাইরে যেকোনো নিরাপত্তা ঝুঁকি এড়াতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা জরুরি।
১৪ নভেম্বর ২০২১, ০৫:৫৮ পূর্বাহ্ন
বকশিসের বলি ও প্রান্তজনের স্বাস্থ্যসেবা
দাবি করা টাকা না পেয়ে একজন মুমূর্ষু রোগীর নাক-মুখ থেকে অক্সিজেন সংযোগ খুলে নিলেন হাসপাতালের এক কর্মী। জীবনরক্ষাকারী এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় রোগী মারা গেলেন। খবরে দেখা যাচ্ছে, তিনি ‘বকশিস’ চেয়েছিলেন ২০০ টাকা। রোগীর দরিদ্র বাবা ১৫০ টাকা দিতে পেরেছেন। বাকি ৫০ টাকা না পাওয়ায় ছেলেটাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিলেন হাসপাতালের ওই দৈনিক মজুরিভিত্তিক কর্মী। গত মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এই ঘটনা ঘটেছে।
১৩ নভেম্বর ২০২১, ১২:২৯ অপরাহ্ন
মাননীয় বিচারক, আমরা শ্রদ্ধার সঙ্গে দ্বিমত পোষণ করছি
রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালের ৬ মে দায়ের করা মামলায় ৫ আসামির সবাইকেই খালাস দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহার। মাননীয় বিচারক মনে করেন মামলাটি দুর্বল, প্রমাণের ঘাটতি রয়েছে এবং গুরুত্বপূর্ণ সাক্ষীর অভাব ছিল। এই মতামতগুলো কতটা সঠিক এবং আইনসিদ্ধ তা নিঃসন্দেহে আপিল শুনানিতে উচ্চ আদালত দেখবেন।
১৩ নভেম্বর ২০২১, ১১:৩১ পূর্বাহ্ন
এটি কি ভুক্তভোগীকেই হেনস্তা করা নয়?
ধর্ষণের ঘটনার ৭২ ঘণ্টা পর কোনো অভিযোগকারী থানায় গেলে মামলা গ্রহণ না করার যে সুপারিশ করেছেন ঢাকার একটি আদালত, তার সঙ্গে অনেক নারী অধিকার সংগঠনের পাশাপাশি আইন বিশেষজ্ঞরাও দ্বিমত পোষণ করেছেন।
১৩ নভেম্বর ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন
জনগণের ভালো কেন বুঝতে চান না আমাদের নীতিনির্ধারকরা?
কোনো আগাম ঘোষণা ছাড়া রাস্তা আটকে রেখে জনসাধারণকে ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে বসিয়ে রাখা থেকে শুরু করে বিদেশি অতিথিদের আগমনে গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে যাতায়াত নিষিদ্ধ করা, নোটিশ ছাড়াই গ্যাস ও বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা, মেগা প্রকল্পের জন্য অযৌক্তিকভাবে যান চলাচলের রাস্তা পাল্টে দেওয়া এবং বারবার সরকারিভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া—এ সবই জনগণের কথা বিন্দুমাত্র না ভেবে করা হয়। অধিকারের কথা তো বলাই বাহুল্য। জনসাধারণের অধিকার এবং তাদের প্রতি সরকারের দায়বদ্ধতার বিষয়টি আমাদের আমলা ও নীতিনির্ধারকদের নজরে থাকলে সাধারণ জনগণের হতাশার জায়গাগুলোর আরও সুষ্ঠু ব্যবস্থাপনা হতো।
১৩ নভেম্বর ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন
সরকারের জরুরি ভিত্তিতে ইসি আইন প্রণয়ন করা উচিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গত বুধবার ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২১’-এর প্রস্তাবিত আইনের চূড়ান্ত খসড়া উপস্থাপন করেছে। আমরা সরকারকে সুজনের দাখিল করা খসড়া আইনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি ।
১২ নভেম্বর ২০২১, ০১:২৬ অপরাহ্ন
বিশ্ববাসী আমাদের বোঝা ভাগ করে নিন
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস স্পষ্টভাবে বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের বোঝা বহন করা বাংলাদেশের একার পক্ষে সম্ভব না এবং সেটা করাও উচিত না। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের শক্তিশালী আন্তর্জাতিক অংশিদারত্ব প্রয়োজন এবং সেটার দাবি রাখে। তাই তিনি এই বাস্তবতাকে উপলব্ধি ও বিশাল দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ে ভয়ের সংস্কৃতি বদলে জ্ঞানচর্চার সংস্কৃতি চালু হোক
প্রাগৈতিহাসিক কাল থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষ তার মুখোমুখি হওয়া সমস্যার সমাধান করেছে বুদ্ধি, অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে। আধুনিক মানুষের কাছাকাছি অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে হোমো ইরেকটাস, হোমোসেপিয়েন্স পর্যন্ত সবাই প্রতিনিয়ত চেষ্টা, সংগ্রাম, পরিশ্রমের মধ্য দিয়ে জীবনমান উন্নীত করার চেষ্টা করেছে। নব্যপ্রস্তর সংস্কৃতিতে ‘মানুষ’ পাথরের ধারালো হাতিয়ারের মাধ্যমে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে যাযাবর জীবনের পরিবর্তে স্থায়ীভাবে বসত গড়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সভ্যতা-নগরায়নের উদ্ভব, বিকাশ ও এর মধ্য দিয়ে বর্তমান আধুনিক রাষ্ট্রব্যবস্থার রুটে এসে উপনীত হয়েছে মানব সভ্যতা। যা কখনো পাথর যুগ, কখনো তাম্র যুগ, কখনো বা লৌহ যুগ নামে ইতিহাসে লিপিবদ্ধ। তবে এই যুগ বা সময়কে যে নামেই আখ্যায়িত করা হোক না কেন; একটি বিষয়ই স্বতঃসিদ্ধ সত্য। আর তা হলো- মানুষ একটি ‘ভালো জীবনের’ আশায় প্রতিনিয়ত তার জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতার সমন্বয়ে সতত সংগ্রামে নিয়োজিত।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
শাবিপ্রবি পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয় ভাবনা
আমার জীবনে অনেক ভালোবাসার জায়গা আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিআইটিটি (ঢাকা)—যা এখন ডুয়েট, ৯ মাস সেখানে প্রভাষক হিসেবে চাকরি করার পর শাবিপ্রবিতে যোগদান করি কেমিক্যাল টেকনোলজি (বর্তমানে ইঞ্জিনিয়ারিং) এবং পলিমার বিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়টি তখন খুবই নতুন। সর্বসাকুল্যে ৩-৪ ভবন ছিল। এখন হয়তো অনেক হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে এক কিলোমিটারের ওপর একটা রাস্তা ছিল। দুপাশে তখন গাছ লাগানো হয়েছিল। ছবিতে দেখেছি গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আমি ভাবতাম—একসময় এর দুপাশে লেকের মতো হবে, বিকেলে ছেলে-মেয়েরা নৌকা নিয়ে সেখানে ঘুরে বেড়াবে। অনেক বছর হয়ে গেল, জানি না হয়েছে কি না। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস পার্কের মতো করে সাজিয়ে রাখা হয়। যেখানে জ্ঞানচর্চা, ভালবাসা এবং তারুণ্যের জয়জয়কার।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
ভোটারদের হুমকি প্রদান গ্রহণযোগ্য নয়
দেশের নির্বাচন কমিশন নির্ধারিত সব নিয়ম-কানুন ও আচরণবিধি লঙ্ঘন করে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডল অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে চরম অসহিষ্ণুতা দেখানোর উদাহরণ তৈরি করেছেন।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন