এই পথে সহজে ঢোকা গেলেও বের হওয়া কঠিন

আশির দশকে রংপুর থেকে আমাদের বাসায় ঢ্যাড়ামদ্দী নামে একটা ছেলে এলো। ১২/১৩ বছর বয়সী ঢ্যাড়ার মূল কাজ ছিল দৌঁড়াদৌঁড়ি করে ফাই-ফরমাশ খাটা, টিভি দেখা আর খেলাধুলা করা। বাড়িশুদ্ধ লোক ওকে অক্ষর জ্ঞান দিতে গিয়ে হয়রান হয়েছে মাত্র, একটি লাইনও শেখাতে পারেনি।  
১৮ অক্টোবর ২০২১, ০৯:৫৭ পূর্বাহ্ন

কেন লজ্জা, কেন প্রতিবাদ নয়?

প্রথম সাড়ে ৩ বছর বাদে ১৯৯০ সাল পর্যন্ত তো আমরা সামরিক শাসনে ছিলাম। সেই সময়ের কথা হিসাবে ধরছি না। ১৯৯১ সাল থেকে আজ পর্যন্ত হিন্দু-বৌদ্ধ-সাঁওতাল-চাকমা-মারমা…দের ওপর যত হামলা হয়েছে, হত্যা-ভাঙচুর-আগুন দেওয়া হয়েছে, ঘর-বাড়ি ছাড়া করে তাড়িয়ে দেওয়া হয়েছে, কোন ঘটনাটির তদন্ত ও বিচার হয়েছে? স্মরণ করতে পারছি না। কেউ তথ্য দিয়ে সহায়তা করলে উপকৃত হবো।
১৮ অক্টোবর ২০২১, ০৭:২২ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটাতে হবে

সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের যে প্রশংসনীয় পরিচিতি তা নষ্ট করতেই একটি অশুভ শক্তি কাজ করছে।
১৮ অক্টোবর ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন

মিডিয়ার ‘এজেন্ডা সেটিং ফাংশন’ ও সাম্প্রতিক ঘটনাবলীর ‘কভারেজ’

মুম্বাইয়ের হিন্দি সিনেমার এক নায়কের ছেলে মাদক সংক্রান্ত মামলায় জেলে। গত শুক্রবার তাকে ‘কয়েদি নম্বর’ দেওয়া হয়েছে। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা এই খবর তাদের অনলাইন ভার্সনে শুক্রবার বিকেলে যখন প্রকাশ করে তার আগেই নোয়াখালীতে মন্দিরে সংঘবদ্ধ হামলা হয়েছে। বিবিসির খবর অনুযায়ী সেখানে হতাহতের ঘটনাও আছে। এই পত্রিকার অনলাইনে সেই খবর তখনো নেই।
১৭ অক্টোবর ২০২১, ০৭:০১ পূর্বাহ্ন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিকাদান প্রক্রিয়া দ্রুত ও সহজ করা দরকার

আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যেই আবাসিক হল ও লাইব্রেরি খুলে দিয়েছে এবং ক্লাস-পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করতে শুরু করেছে। তবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কবে থেকে সশরীরে ক্লাস শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই এখনও কোভিড-১৯ এর টিকা পাননি।
১৭ অক্টোবর ২০২১, ০৪:১৪ পূর্বাহ্ন

অধিকারের দাবিতে জেগে উঠুক গ্রামীণ নারী

১৬০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার বাংলাদেশে প্রায় ১০৭ মিলিয়ন মানুষের বসবাস গ্রামীণ এলাকায়। এর মধ্যে অন্তত ৫০ মিলিয়ন নারী ও শিশু। যারা গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। গবেষণা অনুসারে, পরিবারের কল্যাণের জন্য তারা অক্লান্তভাবে পরিশ্রম করে চলে। প্রায়শ দিনে ১৬ ঘণ্টাও কাজ করে। এরপরেও তারা অদৃশ্য ও অবমূল্যায়িত থাকে। তাদের প্রাপ্য মর্যাদা তাদের দেওয়া হয় না।
১৬ অক্টোবর ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন

আমরা কি হট্টিটি বা উটপাখির নীতিতে বিশ্বাসী?

পত্রিকায় লেখা হয়, টেলিভিশনে দেখানো হয় কেন? মানুষকে জানানোর জন্য। কোনো একটি ঘটনা ঘটে গেছে, কিন্তু পত্রিকা তা লিখল না, টেলিভিশন তা দেখাল না। তাহলে কি মানুষ ঘটনাটি জানল না?
১৬ অক্টোবর ২০২১, ০৮:০৫ পূর্বাহ্ন

বন্যপ্রাণী নিধন বন্ধ করতে হবে

গত সপ্তাহে কক্সবাজারের মহেশখালীতে প্রায় ৫০টি বানর হত্যা করার খবর পাওয়া গেছে। এটি একটি দুশ্চিন্তার বিষয়। বানরগুলো স্থানীয় এক কৃষকের ফাঁদ হিসেবে রাখা বিষাক্ত কলা খেয়েছিল। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুসারে, বন বিভাগের কর্মকর্তারা পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৩টি বানরের মরদেহ উদ্ধার করেন।
১৬ অক্টোবর ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক হামলা বন্ধ হবে কবে?

পবিত্র কুরআন ‘অবমাননার’ অভিযোগে গত ১৩ অক্টোবর কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে যে হামলার খবর পাওয়া গেছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
১৬ অক্টোবর ২০২১, ০৩:২৪ পূর্বাহ্ন

ইত্তেফাকের প্রকাশনা ‘প্রথম পাতা ১৯৫৩-১৯৭২’

আমাদের জাতিসত্তা গঠনে 'দৈনিক ইত্তেফাক'-এর অবদানের কথা সর্বজনবিদিত। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তফাজ্জল হোসেন মানিক মিয়া বিশ্বের এই অঞ্চলের সাংবাদিকতার প্রবাদপুরুষ হিসেবে বিবেচিত। আমরা যারা তার পদাঙ্ক অনুসরণের চেষ্টা করেছি, তাদের জন্য তিনি নিরন্তর অনুপ্রেরণা ও গর্বের উৎস। পত্রিকার একেবারে শুরু থেকে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত দৈনিক ইত্তেফাক পূর্ব পাকিস্তানের জনগণের ন্যায্য দাবিগুলো সামনে নিয়ে আসার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে গেছে এবং তৎকালীন নেতৃত্বের বৈষম্যমূলক নীতি সবার সামনে উন্মোচন করেছে।
১৫ অক্টোবর ২০২১, ০৬:০৪ অপরাহ্ন

ধলেশ্বরীর দূষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না

কয়েক দশক ধরে সরকারি পরিকল্পনা, আদালতের আদেশ ও নির্ধারিত সময়সীমা পার হলেও সাভারে বাংলাদেশের একমাত্র চামড়াশিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এখনও পুরোপুরি চালু হয়নি। ফলে অপরিশোধিত শিল্প বর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী। সে কারণে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং আশেপাশের পরিবেশ ধ্বংস হচ্ছে।
১৫ অক্টোবর ২০২১, ০৪:০৮ পূর্বাহ্ন

দুর্ঘটনায় ক্ষতিপূরণের লোক দেখানো আয়োজন

সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবি নিষ্পত্তির জন্য অবশেষে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। এটি একটি সুসংবাদ হলেও ভাবার বিষয় হচ্ছে, এই বোর্ড গঠনে এতো সময় লাগলো কেন?
১৪ অক্টোবর ২০২১, ০৩:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ও সহমর্মিতা

Empathy শব্দের অর্থ মানুষের প্রতি দরদি হওয়া, সাহায্য করার ইচ্ছা করা, অপরের বেদনা নিজের ভেতর অনুধাবন করা। এভাবে নিজের সঙ্গে অপরের ব্যবধানকে কমিয়ে আনা- যাতে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়। বঙ্গবন্ধুর প্রকাশিত রচনাগুলি পড়েছেন বা তার বক্তৃতা শুনেছেন এমন যে কারো কাছেই বঙ্গবন্ধুর এই চারিত্রিক গুণাবলী ধরা দিবে। এই গুণাবলী তাকে বাংলাদেশের সর্বত্র মানুষের কাছাকাছি নিয়ে গেছে এবং নেতৃত্বে আসীন করেছে। বঙ্গবন্ধুর দরদী মনই মানুষের হৃদয় জয় করেছিল।
১৩ অক্টোবর ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন

বদলে যাওয়া বরেন্দ্র অঞ্চলে ফল বাগানের লাভ-ক্ষতি

যেদিকেই চোখ যায়, চারপাশটা ছবির মতো শান্ত। কোথাও ঘন আম বাগান, কোথাও ধানখেতে ছোট ছোট আমের চারা মাথাচাড়া দিয়ে আছে, কোথাওবা আম বাগানে ধান চাষ করা হয়েছে। মাঝে মাঝে চোখে পড়বে বরই, পেয়ারা আর নতুন নতুন মাল্টা বাগান। এমন বৈচিত্র্যময় কৃষিরূপের দেখা মিলবে নওগাঁ জেলার পোরশা উপজেলায়। কিছুটা উঁচু-নিচু বরেন্দ্র ভূ-প্রকৃতি এখানকার কৃষিজমির সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
১১ অক্টোবর ২০২১, ০২:০৩ অপরাহ্ন

ইউএনএইচসিআরের প্রশংসনীয় উদ্যোগ

বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে জাতিসংঘের শরণার্থী সংস্থার কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের মতো ভাসানচরের রোহিঙ্গাদের জন্যেও সব ধরনের সহযোগিতার পথ সুগম হওয়ার বিষয়টিকে আমরা স্বাগত জানাই।
১১ অক্টোবর ২০২১, ১১:২২ পূর্বাহ্ন

দেবী দুর্গার অস্ত্র ও মহিমাসজ্জিত রূপ

দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। অর্থাৎ সংকট বা দুর্গতি থেকে তিনি রক্ষা করবেন এবং করেন বলেই তিনি দুর্গা। সংকট মোচনের জন্য তার অধিষ্ঠান হয়েছে তা কিন্তু নয়। শাস্ত্র পাঠ করলেই জানা যায়, দেবী দুর্গার আগমনই হয়েছে সময়ের প্রয়োজনে। যখন দেবালয়ে আসুরিক প্রবৃত্তি বেড়ে গিয়েছিল। মহিষাসুর দেবতাদের শান্তি বিনষ্ট করে দিয়েছিল সেইসময় দেবী দুর্গার আগমন ঘটে। হিন্দুশাস্ত্রে ‘দুর্গা’ শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে—
১০ অক্টোবর ২০২১, ০২:১৫ অপরাহ্ন

অসম বিশ্বে অবহেলিত মানসিক স্বাস্থ্য সেবা

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতিবছর ১০ অক্টোবর বিশ্বে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ‘মেন্টাল হেলথ ইন এন আনইকুয়াল ওয়ার্ল্ড’ অর্থাৎ অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য সেবায় সমস্যাগ্রস্ত ব্যক্তির সেবা প্রাপ্তির ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য নেওয়া হয়েছে। কারণ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৭৫ থেকে ৯৫ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ পান না। উচ্চ আয়ের দেশগুলোতেও এই সেবার সুযোগ খুব বেশি সন্তোষজনক নয়। স্বাস্থ্যখাতের মোট বাজেটের যৎসামান্যই বিনিয়োগ বা ব্যয় হয় মানসিক স্বাস্থ্য সেবায়। ফলশ্রুতিতে এই খাতের চিকিৎসা ব্যবস্থায় সন্তোষজনক অগ্রগতি তেমন দেখা যায় না।
১০ অক্টোবর ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন

সহিংসতার পুনরুত্থান আফগানিস্তানকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে

আফগান শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে গত শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় ৫৫ জন নিহতের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী বিদায় নেওয়ার পর এটিই দেশটিতে সবচেয়ে বড় আকারের রক্তক্ষয়ী সংঘর্ষ, যেখানে নিহতদের পাশাপাশি অসংখ্য মানুষ আহত হয়েছেন। ইতোমধ্যে ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
১০ অক্টোবর ২০২১, ১১:১০ পূর্বাহ্ন

কর্ণফুলী টানেলের নির্মাণ কাজে বিস্ময়কর অগ্রগতি

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ এতো দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে, প্রকল্পের সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই এটিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার আশা করছে কর্তৃপক্ষ। আমরা এটি জেনে আনন্দিত।  
১০ অক্টোবর ২০২১, ০৭:৪৪ পূর্বাহ্ন

নির্বাচন কি আগের মতোই, নাকি উত্তরণ

আমাদের পরবর্তী নির্বাচন দুই বছরের আগে হচ্ছে না; অর্থাৎ ২০২৩ সালের শেষ নাগাদ। অনেক দেশেই এত আগে নির্বাচন নিয়ে আলোচনা হয় না। তবে, আমাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনেক আলোচনা হবে—সেগুলোর বেশিরভাগই হবে একমুখী, যেহেতু আমরা একসঙ্গে বসে একে অপরের অবস্থান বিবেচনা করে সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো সক্ষমতা অর্জন করতে পারিনি।
৮ অক্টোবর ২০২১, ০৪:৫৬ অপরাহ্ন